মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৭৩
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদঃ গাছের মিসওয়াক ব্যবহারের পদ্ধতি এবং ওযুকারীর কুলি করার সময় আঙ্গুল দিয়ে মিসওয়াক করা প্রসঙ্গে
(১৭৩) আবদুল্লাহ আমাদের বলেন যে, আমাকে আমার বাবা (ইমাম আহমদ) বলেন, আমাকে ইউনুস ইবন মুহাম্মাদ বলেছেন, তাঁকে হাম্মাদ ইবন্ যাইদ বলেছেন, তাঁকে গাইলান ইবন্ জারীর বলেছেন, তাঁকে আবু বুরদাহ বলেছেন, আবূ মূসা আশ'আরী (রা) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট প্রবেশ করে দেখি তিনি দাঁত পরিষ্কার করছেন। তিনি তাঁর মিসওয়াকের প্রান্ত তাঁর জিহবার ওপর রেখে উপরের দিকে মিসওয়াক করছিলেন। হাদীসের বর্ণনাকারী হাম্মাদ বলেন, যেন তিনি মিসওয়াক ওপরে উঠাচ্ছিলেন। হাম্মাদ আরও বলেন, গাইলান বিষয়টি আমাদের কাছে ব্যাখ্যা করে বলেনঃ তিনি লম্বাভাবে (উপর-নীচে) মিসওয়াক করছিলেন।
[মুসলিম ও বুখারী।]
كتاب الطهارة
(4) باب فيما جاء في كيفية التسوك بالعود وتسوك المتوضئ بإصبعه عند المضمضة
(173) حدثنا عبد الله حدثني أبي ثنا يونس بن محمد قال ثنا حماد بن زيد ثنا غيلان بن جرير عن أبي بردة عن أبي موسى الأشعري رضي الله عنه قال دخلت على رسول الله صلى الله عليه وسلم وهو يستاك وهو واضع طرف السواك على لسانه
يستن إلى فوق فوصف حماد كأنه يرفع سواكه، قال حماد ووصفه لنا غيلان قال كان يستن طولا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৭৩ | মুসলিম বাংলা