মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৫
নামাযের অধ্যায়
(১১) ফজরের নামাযের ওয়াক্ত এবং তা খুব ভোরে পড়া ও আলোকিত করে পড়া প্রসঙ্গে
(১৬৫) মাহমূদ ইবন লাবীদ আল আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা ফজরের নামায আলোকিত করে পড়। কারণ তাতে বেশী সাওয়াব, বা তা সাওয়াবের জন্য উত্তম।
(আহমদ ইবন্ আবদুর রহমান বলেন, এ হাদীসটি আমি অন্যত্র পাই নি। এর সনদে একজন দুর্বল রাবী আছেন।)
كتاب الصلاة
(11) باب وقت صلاة الصبح وما جاء في التغليس بها والأسفار
(165) عن محمود بن لبيد الأنصاريِّ رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسفروا بالفجر فإنَّه أعظم للأجر أو لأجرها.
tahqiqতাহকীক:তাহকীক চলমান