মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৪
নামাযের অধ্যায়
(১১) ফজরের নামাযের ওয়াক্ত এবং তা খুব ভোরে পড়া ও আলোকিত করে পড়া প্রসঙ্গে
(১৬৪) রাফে' ইবন্ খাদীজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনলাম, তোমরা সকালের নামায প্রত্যুষে পড়। কারণ তাতে বেশী সওয়াব বা তাতে তোমরা বেশী সাওয়াব পাবে।
(তাঁর থেকে দ্বিতীয় এক সূত্রে বর্ণিত আছে।) তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা ফজরের নামায ফর্সা বা আলোকিত করে (ভোরের আলো এসে নামাযে ছড়িয়ে পড়ার পরে) পড়। কারণ তাতে বেশী সাওয়াব পাওয়া যায়।
(চার সুনান গ্রন্থ, ইবন্ হিব্বান, তবারানী, বায়হাকী, তিরমিযী বলেন হাদীসটি হাসান সহীহ। ইবন্ হাজার বলেন, অনেকেই এ হাদীসটি সহীহ্ বলে মন্তব্য করেছেন।)

كتاب الصلاة
(11) باب وقت صلاة الصبح وما جاء في التغليس بها والأسفار
(164) عن رافع بن خديجٍ رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أصبحوا بالصبح فإنَّه أعظم لأجوركم أو أعظم للأجر (وعنه
من طريق ثانٍ) قال قال رسول الله صلى الله عليه وسلم أسفروا بالفجر فإنَّه أعظم للأجر.