মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১৫৯
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদ: মিসওয়াক করার ফযীলত বা মর্যাদা সম্পর্কে
(১৫৯) আবদুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমাকে দাঁত-মুখ পরিষ্কার করার এত বেশি নির্দেশ প্রদান করা হয়েছে যে, আমি ধারণা করে নিয়েছিলাম যে, এ বিষয়ে কুরআন অবতীর্ণ হবে।
(আবু ইয়ালা। সনদ সহীহ্।)
(আবু ইয়ালা। সনদ সহীহ্।)
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله
(159) عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بالسواك حتى ظننت أو حسبت أن سينزل فيه قرآن