মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১৫৮
পবিত্রতা অর্জন
প্রথম পরিচ্ছেদ: মিসওয়াক করার ফযীলত বা মর্যাদা সম্পর্কে
(১৫৮) আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই দাঁত পরিষ্কার করবে; কারণ তা মুখের পবিত্রতা আনয়নকারী এবং প্রচুর সন্তুষ্টি আনয়নকারী। [তাবারানী। সনদ দুর্বল।]
كتاب الطهارة
الباب الأول فيما جاء في فضله
(158) عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال عليكم بالسواك فإنه مطيبة للفم ومرضاة للرب

হাদীসের ব্যাখ্যা:

কোন বস্তুর সৌন্দর্যের দু'টি দিক হতে পারে। একটি হল, দুনিয়াতে উপকারী এবং সাধারণ মানুষের কাছে পসন্দনীয় হওয়া এবং অপরটি হল, আল্লাহর কাছে প্রিয় সাব্যস্ত হওয়া এবং আখিরাতে সাওয়াব প্রাপ্তির মাধ্যম হওয়া। রাসূলুল্লাহ ﷺ এ হাদীসে উভয়বিধ উপকারিতার প্রতি দিক নির্দেশ করেছেন। কারণ মিস্ওয়াক করায় মুখ পরিষ্কার হয়, দুর্গন্ধ বিদূরিত হয়ে ক্ষতিকর বস্তু বেরিয়ে যায়- এ হ'ল দুনিয়ায় নগদ উপকারিতা। আর দ্বিতীয় উপকারিতা হল আখিরাতে, যা স্থায়ী ও অধিক উপকারী। তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন যা মুক্তির বিশেষ মাধ্যম বিবেচিত হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৫৮ | মুসলিম বাংলা