মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১২০
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পিছনে রাখার নিষেধাজ্ঞা প্রসঙ্গে
(১২০) আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মলত্যাগ বা মূত্রত্যাগের জন্য গমন করলে সে যেন কখনোই কিবলা সামনে করে না বসে। বরং সে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে বসবে। তিনি বলেনঃ এরপর আমরা যখন সিরিয়ায় গমন করলাম তখন দেখলাম সেখানকার শৌচাগারগুলি কিবলার দিকে মুখ করে তৈরী করা। তখন আমরা সেগুলির মধ্যে ঘুরে বসতাম এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম।*
[বুখারী, মুসলিম ও অন্যান্য।
*টীকাঃ ক. মদীনা শরীফ থেকে কিবলাহ দক্ষিণ দিকে। এ জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদেরকে পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজন মেটাতে বলেছেন, যেন কিবলাহ সামনে বা পিছনে না থাকে। খ. কিবলামুখী করে বানানো শৌচাগারে ঘুরে বসার পরেও তাঁরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন; কারণ এভাবে বসার পরেও মনে সন্দেহ হয় যে, হয়তবা কিছু ত্রুটি রয়ে গেল। এছাড়া এ ধরনের শৌচাগার ব্যবহার করতেও মু'মিনের মনে দ্বিধা অনুভব হয়। আর মু'মিন শরীয়তের বিধান পালনের সামান্যতম অনিচ্ছাকৃত ত্রুটির জন্যও মনের মধ্যে কষ্ট অনুভব করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।
كتاب الطهارة
(5) باب النهى عن استقبال القبلة او استدبارها وقت الحاجة
(120) عن عطاء بن يزيد عن ابى ايوب الانصارى رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتى (2) احدكم الغائط فلا يستقبلن القبلة ولكن ليشرق او ليغرب (3) قال فلما قدمنا الشام وجدنا مراحيض (4) جعلت
نحو القبلة فتنحرف ونستغفر الله (1)
tahqiqতাহকীক:তাহকীক চলমান