মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১১৮
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পিছনে রাখার নিষেধাজ্ঞা প্রসঙ্গে
(১১৮) মা‘কিল ইবন আবী মাকিল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মল-মূত্র ত্যাগের সময় দুই কিবলার দিকে মুখ করতে নিষেধ করেছেন।*
[ইবন মাজাহ, আবু দাউদ। ইমাম নববী হাদীসটির সনদ শক্তিশালী বলে উল্লেখ করেছেন।
*[টীকাঃ দুই কিবলাহ বলতে বাইতুল মুকাদ্দিস ও মক্কাস্থ কা'বা শরীফকে বুঝানো হয়েছে। প্রথম কিবলা মদীনা শরীফ থেকে উত্তরে এবং দ্বিতীয় কিবলা দক্ষিণে। একটির দিকে মুখ করলে অন্যটি পিছনে দেওয়া হয়। সম্ভবত এজন্যই এতদুভয়ের দিকে মুখ করতে নিষেধ করা হয়েছে।
كتاب الطهارة
(5) باب النهى عن استقبال القبلة او استدبارها وقت الحاجة
(118) عن معقل (4) بن ابى معقل الأسدى رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم نهى ان نستقبل القبلتين ببول أو غائط
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১৮ | মুসলিম বাংলা