মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১১৭
পবিত্রতা অর্জন
(৫) পরিচ্ছেদঃ মল-মূত্র ত্যাগের সময় কিবলার দিকে মুখ করা বা কিবলাকে পিছনে রাখার নিষেধাজ্ঞা প্রসঙ্গে
(১১৭) আবদুল্লাহ ইবদুল হারিস (রা) আযযাবীদি থেকে বর্ণিত, তিনি বলেন, আমিই সর্বপ্রথম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, তোমরা কেউ কিবলার দিকে মুখ করে পেশাব করবে না। আর আমিই কথাটি মানুষদেরকে প্রথম বলেছি।
(ইবন হিব্বান, ইবন মাজাহ। বুসীরী বলেনঃ হাদীসটির সনদ সহীহ।)
كتاب الطهارة
(5) باب النهى عن استقبال القبلة او استدبارها وقت الحاجة
(117) عن عبدالله بن الحارث الزبيدى رضى الله عنه قال انا اول من سمع النبى صلى الله عليه وسلم يقول لا يبول احدكم مستقبل القبلة وانا اول من حدث الناس بهذا
tahqiqতাহকীক:তাহকীক চলমান