মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১১৫
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদঃ প্রকৃতির ডাকে সাড়াদানকারী শৌচাগারে প্রবেশের সময় ও বের হওয়ার সময় যা বলবে
(১১৫) যায়েদ ইবন আরকাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মলমূত্র ত্যাগের স্থানগুলিতে শয়তান উপস্থিত থাকে। এজন্য তোমাদের কেউ এগুলিতে প্রবেশ করলে (প্রবেশের সময়) বলবে, "হে আল্লাহ! আমি অন্যায়-অপবিত্র কর্ম বা অপবিত্র পুরুষ ও অপবিত্র নারী (শয়তান) থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি।"
(আবু দাউদ, বাইহাকী।)
كتاب الطهارة
(4) باب فيما يقول المتخلي عند دخوله وخروجه
(115) عن زيد بن أرقم رضى الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن هذه الحشوش (2) محتضرة فإذا دخل احدكم فليقل اللهم انى أعوذ بك من الخبث والخبائث

হাদীসের ব্যাখ্যা:

পরিষ্কার-পরিচ্ছন্নতা, আল্লাহর যিকর ও ইবাদাতের সাথে যেমন ফিরিশতার নিবিড় সম্পর্ক রয়েছে। অনুরূপভাবে অপবিত্র শয়তানের গভীর সম্পর্ক রয়েছে অপবিত্রতা ও দুর্গন্ধযুক্ত স্থানের সাথে এবং তা-ই তার কাছে আকর্ষণীয় ও চিত্তাকর্ষক স্থান। তাই তো রাসূলুল্লাহ ﷺ তাঁর উম্মাতের শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বলেছেন: কারো যদি প্রয়োজনে পায়খানায় যেতে হয়, তবে তার সেখানকার নর ও নারী শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিৎ এবং তার পরে পায়খানায় পা রাখা উচিৎ। কিন্তু সাধারণ লোকদের অবস্থা হচ্ছে এই যে, আমরা না ইবাদাতের স্থানে ফিরিশতাদের উপস্থিতি অনুভব করি না দুর্গন্ধযুক্ত স্থানে শয়তানের উপস্থিতি উপলব্ধি করি। তাই তো নবী কারীম ﷺ এ বিষয়ে সতর্ক করেছেন। আল্লাহর অনুগ্রহে তাঁর কিছু সংখ্যক বান্দার কখনও কখনও এরূপ উপলব্ধি হয় এবং তাঁদের ঈমান উৎকর্ষ লাভ করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান