মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১১৪
পবিত্রতা অর্জন
(৪) পরিচ্ছেদঃ প্রকৃতির ডাকে সাড়াদানকারী শৌচাগারে প্রবেশের সময় ও বের হওয়ার সময় যা বলবে
(১১৪) শু'বা (রা) থেকে বর্ণিত, তিনি আবদুল আযীয ইবন্ সুহাইব থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রা)-কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নির্জন স্থানে (মল-মূত্র ত্যাগের স্থানে) প্রবেশ করতেন তখন (প্রবেশের পূর্বে) বলতেন, হে আল্লাহ! আমি নিন্দনীয়, অপবিত্র কর্ম এবং শয়তান (পুরুষ ও নারী) থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। শু'বা বলেনঃ দুইটিই তিনি বলতেন। (তিরমিযী।)
كتاب الطهارة
(4) باب فيما يقول المتخلي عند دخوله وخروجه
(114) عن شعبة عن عبد العزيز بن صهيب قال سمعت أنس بن مالك قال كان رسول الله صلي الله عليه وآله وسلم إذا أتي الخلاء قال أعوذ بالله
من الخبث والخبيث أو الخبائث (1) قال شعبة وقد قالهما جميعا
من الخبث والخبيث أو الخبائث (1) قال شعبة وقد قالهما جميعا