মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১১২
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদ: ওযু বিহীন অবস্থায় আল্লাহর যিকির ও কুরআন তিলাওয়াত বৈধ হওয়া প্রসঙ্গে
(১১২) আবু সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সাহাবী আমাকে বলেছেন, (তিনি দেখেন যে.) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাব করেন এবং এরপর পানি স্পর্শ করার পূর্বেই কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করেন।
(হাদীসটির সনদ শক্তিশালী। হাদিসটি ইমাম আহমদ ছাড়া কেউ সংকলন করেছেন বলে জানা যায় না। তবে এই অর্থে সহীহ সনদে সালমান ফারসী থেকে একটি হাদীস সংকলন করেছেন বাইহাকী ও দারুকুতনী।)
(হাদীসটির সনদ শক্তিশালী। হাদিসটি ইমাম আহমদ ছাড়া কেউ সংকলন করেছেন বলে জানা যায় না। তবে এই অর্থে সহীহ সনদে সালমান ফারসী থেকে একটি হাদীস সংকলন করেছেন বাইহাকী ও দারুকুতনী।)
كتاب الطهارة
فصل في جواز الذكر وقراءة القرآن علي غير طهر
(112) عن أبي سلام (1) قال حدثني من رأي النبي صلي الله عليه وسلم أنه بال ثم
تلا شيئا من القرآن قبل أن يمس ماء
تلا شيئا من القرآن قبل أن يمس ماء