মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১১১
পবিত্রতা অর্জন
অনুচ্ছেদ: প্রাকৃতিক প্রয়োজন মেটানোর সময় সালামের উত্তর দেওয়া বা আল্লাহর যিকির করা মাকরুহ
(১১১) আবদুল্লাহ ইবন্ হানযালাহ ইবনর রাহিব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবেমাত্র পেশাব করেছেন, এমতাবস্থায় একব্যক্তি তাঁকে সালাম দেয়। তিনি সালামের উত্তর না দিয়ে প্রাচীরের গায়ে হাত বুলিয়ে তায়াম্মুম করেন অতঃপর সালামের উত্তর প্রদান করেন।
[হাদীসটির সনদ দুর্বল। হাদীসটি ইমাম আহমদ ছাড়া কেউ সংকলিত করেছেন বলে জানা যায় না।
(ইবন মাজাহ সমার্থক একটি হাদীস সংকলন করেছেন।)
[হাদীসটির সনদ দুর্বল। হাদীসটি ইমাম আহমদ ছাড়া কেউ সংকলিত করেছেন বলে জানা যায় না।
(ইবন মাজাহ সমার্থক একটি হাদীস সংকলন করেছেন।)
كتاب الطهارة
فصل في كراهة رد السلام أو الاشتغال بذكر الله تعالي حال قضاء الحاجة
(111) عن عبد الله بن حنظلة بن الراهب أن رجلا سلم علي النبي صلي الله عليه وسلم وقد بال فلم يرد عليه النبي صلي الله علي وسلم حتي قال بيده إلي الحائط يعني أنه تيمم