মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৬. পবিত্রতা অর্জন
হাদীস নং: ১০৮
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদঃ মলমূত্র ত্যাগের জন্য, দূরে ও আড়ালে যাওয়া এবং কথাবার্তা ও সালামের উত্তর দান থেকে বিরত থাকা।
(১০৮) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, দুই ব্যক্তি একত্রে তাদের গুপ্তাঙ্গ অনাবৃত করে মলত্যাগরত অবস্থায় কথাবার্তা বলবে না। কারণ আল্লাহ তা অত্যন্ত ঘৃণা করেন।
[আবু দাউদ, ইবন মাজাহ। হাদীসটির সনদ নির্ভরযোগ্য।]
[আবু দাউদ, ইবন মাজাহ। হাদীসটির সনদ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(3) باب في التباعد والاستتار عند التخلي في الفضاء
والكف عن الكلام ورد السلام وقتئذ
والكف عن الكلام ورد السلام وقتئذ
(108) عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلي الله عليه وسلم قال لا يخرج الرجلان (5) يضربان الغائط كاشفين (6) عورتهما يتحدثان فإن الله يمقت (7) علي ذلك