মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ১০৭
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদঃ মলমূত্র ত্যাগের জন্য, দূরে ও আড়ালে যাওয়া এবং কথাবার্তা ও সালামের উত্তর দান থেকে বিরত থাকা।
(১০৭) আবদুর রাহমান ইবন্ হাসানাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমর ইবনুল আস (রা) দু'জন বসে ছিলাম। এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছে বেরিয়ে আসলেন। তাঁর সাথে একটি ঢাল বা ঢালের মত বস্তু ছিল। তিনি সেই ঢালটির আড়ালে বসে পেশাব করেন। তখন আমরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মেয়েদের মত (বসে ও আড়াল করে) পেশাব করছেন? অতঃপর তিনি আমাদের কাছে আসলেন এবং বললেনঃ তোমরা কি জান না, ইহুদীদের সাথী লোকটির কি হয়েছিল? ইহুদীদের কারো (দেহে বা পোশাকে) পেশাব লাগলে তা তারা কেটে ফেলত। ঐ লোকটি তাদেরকে তা নিষেধ করে। ফলে তাকে কবরে শাস্তি দেওয়া হয়।
(দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন) যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঢালের আড়ালে পেশাব করতে বসলেন, তখন কেউ কেউ বললঃ তাঁকে দেখ। মহিলা যেমন পেশাব করে সেইরূপ (আড়াল করে বসে) পেশাব করছেন। তিনি এই কথা শুনতে পান। তিনি বলেন, হতভাগা পোড়া কপাল! তুমি কি জান না ইহুদীদের সাথী লোকটির কি হয়েছিল?
(বাইহাকী, তাবারানী, নাসাঈ, আবু দাউদ। ইমাম মুনযিরীর মতে হাদীসটি গ্রহণযোগ্য।)
كتاب الطهارة
(3) باب في التباعد والاستتار عند التخلي في الفضاء
والكف عن الكلام ورد السلام وقتئذ
(107) عن عبد الرحمن بن حسنة رضي الله عنه قال كنت أنا وعمرو بن العاص جالسين قال فخرج علينا رسول الله صلي الله عليه وسلم ومعه درقة (4) أو شبهها
فاستتر بها فبال جالسا قال فقلنا أيبول رسول الله صلي الله عليه وسلم كما تبول المرأة (1) قال فجاءنا فقال أوما علمتم ما أصاب صاحب بني إسرائيل (2)، كان الرجل منهم إذا أصابه الشئ من البول قرضه (3) فنهاهم عن ذلك فعُذب في قبره (وعنه من طريق ثان بنحوه) (4) وفيه فقال بنض القوم انظروا إليه يبول كما تبول المرأة قال فسمعه النبي صلي الله عليه وسلم فقال ويحك أما علمت ما أصاب صاحب بني إسرائيل (الحديث)
tahqiqতাহকীক:তাহকীক চলমান