মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৮৪
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদঃ মযী বা যৌন উত্তেজনা জনিত রস প্রসঙ্গে
(৮৪) 'আতা (ইবন্ আবী রাবাহ (১১৪ হি) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাকে 'আইশ ইবন্ আনাস আল-বাকরী (নামক একজন তাবি'য়ী বলেছেনঃ আলী, আমার ও মিকদাদ (রাদিয়াল্লাহু আনহুম) 'মযী' বিষয়ে আলোচনা করেন। তখন আলী বলেনঃ আমার খুব বেশি 'মযী' নির্গত হয়। আমি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করতে লজ্জা পাই। কারণ তাঁর কন্যা আমার কাছে রয়েছেন। এরপর আম্মার অথবা মিকদাদ দুইজনের একজনকে 'আতা বলেন, 'আইশ আমাকে তাঁর নাম বলেছিলেন কিন্তু আমি ভুলে গিয়েছি, তিনি বলেনঃ আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করুন। তিনি বলেনঃ আমি তখন তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি (রাসুল সা) বলেনঃ এ তো 'মযী', তার থেকে তা ধৌত করবে। আমি বললামঃ তা থেকে তা' মানে কি? তিনি বললেনঃ তার লিঙ্গ। (তার লিঙ্গ থেকে 'মযী' ধুয়ে ফেলবে) এবং সুন্দররূপে ওযু করবে বা সালাতের ওযুর মত ওযু করবে। আর তার লিঙ্গে পানি ঢালবে। [নাসাঈ, ইবন হিব্বান। হাদীসটির সনদ নির্ভরযোগ্য।]
كتاب الطهارة
(3) باب فيما جاء في المذى
(84) عن عطاء عن عائش بن انس البكري قال تذاكر على وعمار والمقداد المذى فقال على اني رجل مذاء واني استحي أن أسأله من أجل أبنته تحتي فقال لأحدهما , لعمار والمقداد , قال عطاء سماه لي عائش فنسيته سل رسول الله صلى الله عليه وسلم فسألته فقال ذاك المذى ليغسل ذاك منه قلت ما ذاك منه قال ذكره ويتوضأ فيحسن وضوءه أو يتوضأ (3) مثل وضوئه للصلاة وينضح في فرجه أو فرجه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৪ | মুসলিম বাংলা