মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৬. পবিত্রতা অর্জন

হাদীস নং: ৮৩
পবিত্রতা অর্জন
(৩) পরিচ্ছেদঃ মযী বা যৌন উত্তেজনা জনিত রস প্রসঙ্গে
(৮৩) মিকদাদ ইবনুল আসওয়াদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আলী (রা) বললেনঃ আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করুন, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে শৃঙ্গার করে এবং এর ফলে তার মযী বের হয় কিন্তু বীর্যপাত না হয় তাহলে তার কী করণীয়, যদি তাঁর কন্যা আমার নিকট না থাকতেন তাহলে আমি নিজেই তাঁকে প্রশ্নটি করতাম। মিকদাদ বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! এক বাক্তি তার স্ত্রীর সাথে শৃঙ্গার করে, ফলে তার মযী নির্গত হয় কিন্তু বীর্যপাত হয় না (তার কী করণীয়)। তিনি বলেনঃ সে তার লিঙ্গ ধৌত করবে এবং সালাতের ওযুর মত ওযু করবে।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনায়ও অনুরূণ আছে। তাতে আরও আছে তখন তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যদি তোমাদের কেউ এরূপ দেখতে পায় তাহলে সে তার লিঙ্গে পানি ঢালবে এবং সালাতের ওযুর মত ওযু করবে।
তাঁর থেকে তৃতীয় এক বর্ণনায়ও অনুরূপ আছে। তাতে আরও আছে- 'যদি তোমরা কেউ এরূপ দেখতে পাও তাহলে সে যেন তার লিঙ্গে পানি ঢালে এবং সালাতের ওযুর মত ওযু করে তা ধৌত করবে। [মালিক, আবু দাউদ, বাইহাকী। হাদীসটির সনদ নির্ভরযোগ্য।
كتاب الطهارة
(3) باب فيما جاء في المذى
(83) عن المقداد بن الاسود رضى الله عنع قال قال لى على (رضى الله عنه) سل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يلاعب أهله فيخرج منه المذى من غير ماء الحياة (4) فلولا أن ابته تحتي لسألته فقلت يا رسول الله الرجل يلاعب أهله فيخرج منه المذى من غير ماء الحياة قال يغسل فرجه ويتوضأ وضوءه للصلاة (وعنه من طريق ثان بنحوه) (5) وفيه فقال (يعني النبي صلى الله عليه وسلم)
إذا وجد أحدكم ذلك فلينضح فرجه وليتوضأ وضوءه للصلاة (وعنه من طريق ثالث) (1) بنحوه) وفيه فاذا وجد ذلك احدكم فلينضح فرجه وليتوضأ وضوءه للصلاة يعني يغسله (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান