মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৩
নামাযের অধ্যায়
(৯) নামাযের ব্যাপারে শৈথিল্য প্রদর্শনকারী ও সময়ের পরে আদায়কারীকে ভীতি প্রদর্শন প্রসঙ্গে
(৭৩) কা'ব ইবন্ উজরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর মসজিদে কিবলার দিকে পিঠ ঠেকিয়ে বসা ছিলাম। আমরা সংখ্যায় সাতজন ছিলাম। চারজন ছিল আমাদের অনারব মাওয়ালী। আর তিনজন ছিল আরব। এমতাবস্থায় আমাদের কাছে রাসূল (ﷺ) বেরিয়ে আসলেন জোহরের নামাযের জন্য। আমাদের কাছে এসে বললেন, তোমরা এখানে কেন বসে আছ? আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা নামাযের জন্য অপেক্ষা করছি। তিনি বলেন, একথা শুনে মহানবী (ﷺ) কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর মাথা তুলে বললেন, তোমরা কি জান তোমাদের প্রভু কি বলেছেন? তিনি বলেন, আমরা বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভাল জানেন। তিনি বলেন, তোমাদের রব বলছেন, যে ব্যক্তি যথাসময়ে (ওয়াক্ত মতে) নামায পড়ে এবং তার হিফাযত করে, নামাযের প্রতি অবহেলা করে তার হক নষ্ট করে না, তার জন্য আমার ওয়াদা হলো আমি তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। আর যে নামাযগুলো সময়মত পড়ে না, তার হিফাযত করে না, তার প্রতি অবহেলা করে তার হক নষ্ট করে, তার জন্য আমার কোন ওয়াদা নেই। আমার ইচ্ছা হলে তাকে শাস্তি দেব আর ইচ্ছা হলে ক্ষমা করে দিব।
(তবারানী হাদীসটি তাঁর মু'জামুল কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন। মুনযিরী হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।)
(তবারানী হাদীসটি তাঁর মু'জামুল কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন। মুনযিরী হাদীসটি হাসান বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
(9) باب فى وعيد من تهاون بأمر الصلاة أو أخرها عن وقتها
(73) عن كعب بن عجرة رضى الله عنه قال بينما أنا جالس فى مسجد رسول الله صلى الله عليه وسلم مسندي ظهورنا إلى قبلة مسجد رسول الله صلى الله عليه وسلم سبعة رهطٍ، أربعةٌ موالينا وثلاثةٌ من عربنا، إذ خرج إلينا رسول الله صلى الله عليه وسلم صلاة الظُّهر حتَّى
انتهى إلينا فقال ما يجلسكم ههنا؟ قلنا يا رسول الله ننتظر الصَّلاة، قال فأرَّم قليلًا ثمَّ رفع رأسه فقال أتدرون ما يقول ربُّكم عزَّ وجلَّ؟ قال قلنا الله ورسوله أعلم، قال فإنَّ ربَّكم عزَّ وجلَّ يقول، من صلَّى الصَّلاة لوقتها وحافظ عليها ولم يضيعها بحقِّها فله علىَّ عهد أن أدخله الجنَّة، ومن لم يصلِّها لوقتها ولم يحافظ عليها وضيَّعها استخفافًا بحقها فلا عهد له، إن شئت عذَّبته وإن شئت غفرت له