মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭২
নামাযের অধ্যায়
(৯) নামাযের ব্যাপারে শৈথিল্য প্রদর্শনকারী ও সময়ের পরে আদায়কারীকে ভীতি প্রদর্শন প্রসঙ্গে
(৭২) ইবন্ জুরাইজ বলেছেন, আমাদেরকে 'আসিম ইবন উবাইদুল্লাহ সংবাদ দিয়েছেন যে, নবী (ﷺ) বলেছেন, আমার পরে অচিরেই এমন কিছু আমীরের (শাসক) আবির্ভাব হবে যারা সময় মত নামায পড়বে, আবার তা ওয়াক্ত থেকে বিলম্ব করেও পড়বে। তোমরা তাদের সাথে নামায পড়ো। তারা যদি তা সময় মতো পড়ে আর তোমরাও তাদের সাথে তা পড়ো, তাহলে তার সাওয়াব তোমরা ও তারা উভয়েই পাবে। আর যদি তারা তা সময়ের পরে বিলম্ব করে পড়ে, আর তোমরাও তাদের সাথে তা পড়ো তাহলে তা তোমাদের পক্ষে ও তাদের বিরুদ্ধে (তার গোনাহের দায়িত্ব শুধুমাত্র তাদের)। যে ব্যক্তি জামাআত ত্যাগ করে তার জাহেলী মৃত্যু হবে। আর যে ব্যক্তি প্রতিজ্ঞা ভঙ্গ করলো, আর ওয়াদা ভঙ্গ করাবস্থায় মারা গেল সে কিয়ামত দিবসে এমন অবস্থায় উত্থিত হবে তখন তার কোন ওযর আপত্তি থাকবে না।
(ইবন্ জুরাইজ বলেন) আমি তাঁকে বললাম, আপনাকে এ খবর কে দিয়েছে? তিনি বলেন, এ সংবাদ আব্দুল্লাহ ইবন আমির ইবন্ রাবী'আ তাঁর বাবা আমির ইবন্ রাবী'আ (রা) থেকে এ সংবাদ দিয়েছেন। আর আমির ইবন্ রাবী'আহ (রা) তা নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
(আবূ দাউদ উবাদা ইবন্ সামিত ও কবীছা ইবন্ ওয়াক্কাস থেকে এ ধরনের হাদীস বর্ণনা করেছেন। এ হাদীসের সনদ উত্তম)

كتاب الصلاة
(9) باب فى وعيد من تهاون بأمر الصلاة أو أخرها عن وقتها
(72) حّدثنا عبد الله حدَّثنى أبى ثنا عبد الرَّزَّاق قال أنا ابن جريحٍ قال أخبرنى عاصم بن عبيد الله أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال إنَّها ستكون من بعدى أمراء يصلُّون الصَّلاة لوقتها ويؤخِّرونها عن وقتها فصلُّوها معهم، فإن صلَّوها لوقتها وصلَّيتموها معهم فلكم ولهم وإن أخَّروها عن وقتها فصلَّيتموها معهم فلكم وعليهم من فارق الجماعة مات ميتةً جاهليَّةً، ومن نكث العهد ومات ناكثًا للعهد جاء يوم القيامة لا حجَّة له، قلت له من أخبرك هذا الخبر؟ قال أخبرنيه عبد الله بن عامر بن ربيعة عن أبيه عامر بن ربيعة يخبر عامر ابن ربيعة عن النَّبيِّ صلى الله عليه وسلم