আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং: ৫৯৫৬
আন্তর্জাতিক নং: ৬৩৯৮
- দুআ - যিকরের অধ্যায়
৩৪০৩. নবী (ﷺ) এর দুআঃ হে আল্লাহ! আমার পূর্বের ও পরের গুনাহসমূহ মাফ করে দিন।
৫৯৫৬। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এরূপ দুআ করতেনঃ হে আল্লাহ! আপনি মাফ করে দিন আমার অনিচ্ছাকৃত গুনাহ, আমার অজ্ঞতা, আমার কাজের সকল বাড়াবাড়ি এবং আমার যেসব গুনাহ আপনি আমার চাইতে বেশী জানেন। ইয়া আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটি, আমার ইচ্ছাকৃত গুনাহ ও আমার অজ্ঞতা এবং আমার উপহাসমূলক গুনাহ আর এ রকম গুনাহ, যা আমার মধ্যে আছে। ইয়া আল্লাহ! আপনি আমার পূর্বের ও পরের এবং গোপনীয় ও প্রকাশ্য গুনাহসমূহ মাফ করে দিন। আপনিই আগে বাড়ান এবং আপনিই পশ্চাতে ফেলেন এবং আপনিই সবকিছুর উপর সর্বশক্তিমান।
كتاب الدعوات
باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ ".
6398 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ صَبَّاحٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي [ص:85] وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ، وَعَمْدِي وَجَهْلِي وَهَزْلِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي، اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ» وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، وَحَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوِهِ
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহু আকবর! সাইয়েদুল মুরসালীন, মাহবুবে রাব্বুল আলামীন ﷺ যিনি নিঃসন্দেহে নিষ্পাপ ছিলেন, তাঁর নিজের সম্পর্কে এরূপ উপলব্ধি ছিল! তিনি নিজেকে আপাদমস্তক গুনাহগার ও অপরাধী জ্ঞান করতেন এবং এভাবে আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন। সত্য কথা হলো, যিনি যত বেশি মা'রিফত জ্ঞানের অধিকারী হবেন, তিনি নিজেকে ততবেশি আবদিয়াতের হক আদায়ের ব্যাপারে ত্রুটিকারী ও অপরাধী জ্ঞান করবেন।
قريبان رابیش بود حیرانی
"যে যত বেশি নিকট আপন, তার তত বেশি হয়রানী।"
রাসূলুল্লাহ ﷺ-এর এ ইস্তিগফারের এক একটি শব্দের মধ্যে আবদিয়তের স্পীরিট পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমাদের উম্মতীদের জন্যে এতে শিক্ষা নিহিত রয়েছে।
قريبان رابیش بود حیرانی
"যে যত বেশি নিকট আপন, তার তত বেশি হয়রানী।"
রাসূলুল্লাহ ﷺ-এর এ ইস্তিগফারের এক একটি শব্দের মধ্যে আবদিয়তের স্পীরিট পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমাদের উম্মতীদের জন্যে এতে শিক্ষা নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: