আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭০৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
পানি পান করার সময় নবী (ﷺ)-এর শ্বাস গ্রহণের বর্ণনা
৭০৫। আবূ ইস্মা (রা)…… যায়িদ ইব্ন আরকাম (রা) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) এক নিঃশ্বাসে পানি পান করেছেন ।
أبواب الكتاب
صِفَةُ تَنَفُّسِهِ فِي إِنَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
705 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَيَّانَ، نَا عَبْدُ الرَّحِيمِ بْنُ مُنْذِرٍ الْمَرْوَزِيُّ، نَا الْفَضْلُ بْنُ مُوسَى، نَا أَبُو عِصْمَةَ، عَنْ مُقَاتِلٍ، عَنْ نُفَيْعٍ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ بِنَفَسٍ وَاحِدٍ
হাদীসের ব্যাখ্যা:
হাদীস বিশেষজ্ঞগণ এ হাদীসের একজন বর্ণনাকারী অর্থাৎ আবু ইস্মা মারওয়াযী এর কঠোর সমালোচনা করেছেন। এ কারণে হাদীসটি দলীল হওয়ার যোগ্য নয়। অপরদিকে এর বিপক্ষে এমন কিছু সহীহ্ হাদীস আছে যা দ্বারা তিন নিঃশ্বাসে পানি পান করা প্রমাণিত হয়। তাছাড়া কোন কোন হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিঃশ্বাসে পানি পান করতে নিষেধও করেছেন। এসব সত্ত্বেও যদি এ হাদীসটিকে সহীহ্ হিসেবে গ্রহণ করা যায় তবে এভাবে এর ব্যাখ্যা করা যেতে পারে যে, নিছক বৈধতা আছে একথা প্রমাণ করার জন্য কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন। এবং হাদীসের নিষেধাজ্ঞাকে চিকিৎসাগত নিষেধাজ্ঞা হিসেবে গণ্য করা যেতে পারে।