আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৮৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
আহার শেষে নবী (ﷺ) যে সব দু'আ করতেন এবং যা বলে মহান আল্লাহ্‌র শুকরিয়া আদায় করতেন তার বর্ণনা
৬৮৯। হযরত রিবাহ্‌ ইব্‌ন আবীদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ সাঈদ খুদ্‌রী (রা)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) যখন খাবার খেতেন কিংবা পানি পান করতেন তখন এই দু'আটি পড়তেনঃ “সমস্ত প্রশংসা আল্লাহ্‌র যিনি আমাদেরকে খাদ্য দিয়েছেন, পানি পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ الْفَرَاغِ مِنَ الطَّعَامِ وَشُكْرِهِ لِرَبِّهِ عَزَّ وَجَلَّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
689 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سِرَاجٍ الْمِصْرِيُّ، نَا طَاهِرُ بْنُ عَمْرِو بْنِ طَارِقٍ، نَا أَبِي، نَا مَسْلَمَةُ بْنُ عُلَيٍّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ رِيَاحِ بْنِ عُبَيْدَةَ ابْنِ أُخْتِ أَبِي سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا طَعِمَ أَوْ شَرِبَ قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمَيْنَ

হাদীসের ব্যাখ্যা:

মহান আল্লাহ্‌ যেভাবে তার করুণা ও দয়ায় আমাদেরকে জীবন দান করেছেন অনুরূপভাবেই জীবন ধারণ যে সব জিনিসের ওপর নির্ভরশীল নিজের বিশেষ দয়া ও করুণায় তাও দান করেছেন। প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে জীবন ও সমস্ত জীবনোপকরণকে আল্লাহ্‌র দান মনে করে তার শুকরিয়া আদায় করেন।
'এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন' বলা হয়েছে এজন্য যে, এখানে দৈহিক জীবন যেভাবে খাদ্য ও পানীয়ের ওপর নির্ভরশীল তেমনি রূহানী জীবনও ইসলামের ওপর নির্ভরশীল। যে ব্যক্তি এ নিয়ামত লাভে ব্যর্থ হয়েছে সে মৃত। এজন্যই বড় নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ থেকে কখনো গাফিল হওয়া উচিত নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান