আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬৫১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানকৃত নবীযের বিবরণ
৬৫১। হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পাথরের নির্মিত একটি পাত্রে নবীয তৈরী করতেন। তিনি তা থেকে তৈরীর দিন, তার পরের দিন এবং তার পরের দিন দুপুর পর্যন্ত পান করতেন। এরপর তিনি অবশিষ্ট অংশ ফেলে দেওয়ার নির্দেশ দিতেন অথবা ( খারাপ না হলে) খাদেমদের তা পান করতে দিতেন।
أبواب الكتاب
صِفَةُ النَّبِيذِ الَّذِي شَرِبَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
651 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ نَاجِيَةَ، نَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ، نَا عُبَيْدُ بْنُ عَقِيلٍ، نَا أَبُو عَمْرِو بْنُ الْعَلَاءِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْبِذُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ، فَيَشْرَبُهُ مِنْ يَوْمِهِ، وَمِنَ الْغَدِ، وَبَعْدَ الْغَدِ إِلَى نِصْفِ النَّهَارِ، ثُمَّ يَأْمُرُ أَنْ يُهَرَاقَ، وَإِمَّا أَنْ يَشْرَبَهُ بَعْدَهُ الْخَدَمُ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য নবীয তৈরি করা হলে তা খারাপ না হওয়া পর্যন্ত তিনি দ্বিতীয় এমনকি তৃতীয় দিনের দুপুর নাগাদ পান করতেন। এর বেশি সময় ধরে তা পাত্রে থাকলে তাতে মাদকতা সৃষ্টি হওয়ার আশংকা থাকায় তিনি তা ফেলে দিতে বলতেন অথবা অন্যদেরকে পান করে শেষ করে দিতে বলতেন। তবে সাধারণ নিয়ম অনুযায়ী তিনি সকালে বানানো নবীয বিকেলে এবং বিকেলের বানানো নবীয সকালে পান করতেন।