আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৯৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহার, বিবাহ ও দাম্পত্য জীবনের শিষ্টাচার
৫৯৫। আব্দুল হাকাম (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ্ ইব্ন জা’ফর (রা) লক্ষ করলেন যে, আমি পাত্রের এখান সেখান থেকে বিক্ষিপ্তভাবে আহার গ্রহণ করছি। আমি তখন বালক ছিলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন আহার করতেন তখন তাঁর হাত পাত্রের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘুরতো না।
أبواب الكتاب
صِفَةُ أَكْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشُرْبِهِ وَنِكَاحِهِ وَآدَابِهِ
595 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ، نَا أَبُو يُوسُفَ الْقُلُوسِيُّ، نَا أَبُو رَجَاءٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي عَبْدُ الْحَكَمِ، قَالَ: رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، وَأَنَا غُلَامٌ، وَأَنَا آكُلُ، مِنْ هَهُنَا وَمِنْ هَهُنَا، فَقَالَ: إِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَكَلَ لَمْ تَعْدُ يَدُهُ بَيْنَ يَدَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
পানাহারের শিষ্টাচার এই যে, আহার গ্রহণকারী তার সামনের খাবার থেকে গ্রহণ করবে, অপরের সামনের খাবার তুলে নিবে না এবং পাত্রের মধ্যেও বিক্ষিপ্তভাবে হাত চালনা করবে না। কারণ তা অভদ্রতা এবং সুন্নতের পরিপন্থী, যা পছন্দনীয় হতে পারে না। তবে বিভিন্ন পাত্রে রকমারি খাদ্য থাকলে তা দূরে হলেও অগ্রসর হয়ে তা থেকে পরিমাণমত তুলে নেওয়ায় দোষ নেই।