আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৭৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭৬। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে নবী (ﷺ)-এর সফর সঙ্গী ছিলাম। তিনি “বিসমিল্লাহির রহমানির রাহীম” (দয়াময় পরম দয়ালু আল্লাহ্‌র নামে) তিলাওয়াত করলেন এবং কাঁদতে কাঁদতে (ভূমিতে) লুটিয়ে পড়লেন। তিনি বিশবার তা তিলাওয়াত করলেন এবং প্রত্যেকবারই কাঁদতে কাঁদতে (ভূমিতে) লুটিয়ে পড়লেন । অতপর তিনি বললেন, রহমানুর রাহীম দয়াময় পরম দয়ালু (আল্লাহ্) যাকে দয়া করেননি সে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
576 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الطَّبَرِيُّ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، نَا حَفْصُ بْنُ عُمَرَ، نَا رَوْحُ بْنُ مُسَافِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُلَائِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبي هُرَيْرَةَ، قَالَ: صَحِبْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فِي لَيْلَةٍ، فَقَرَأَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَبَكَى حَتَّى سَقَطَ، فَقَرَأَهَا عِشْرِينَ مَرَّةً، كُلَّ ذَلِكَ يَبْكِي، حَتَّى سَقَطَ، ثُمَّ قَالَ فِي أَخِرِ ذَلِكَ: لَقَدْ خَابَ مَنْ لَمْ يَرْحَمْهُ الرَّحْمَنُ الرَّحِيمُ

হাদীসের ব্যাখ্যা:

“বিসমিল্লাহির রাহমানির রাহীম” কুরআন মজীদের (সূরা নামলঃ ৩০) একটি আয়াতাংশ। তা পাঠ করায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর এমন ভাবধারা প্রভাবিত হয় যে, তিনি অনুনয় বিনয় করতে করতে জ্ঞানশূন্য হয়ে পড়লেন। আল্লাহ্ পাকের গুণবাচক দুইটি নাম ‘রাহ্‌মান’ ও ‘রাহীম’ তাঁর উপর এত প্রভাবশীল হয় যে, তিনি বলেন যে, রাহ্‌মান ও রাহীম হওয়া সত্ত্বেও যে ব্যক্তি আল্লাহ্ পাকের আনুগত্য করে না এবং তাঁর দয়া ও অনুগ্রহ থেকে বঞ্চিত হয় সে কতো দুর্ভাগা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান