আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৫৭৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মুজাহাদা (সাধনা), ইবাদত, বিনয় ও দীর্ঘ কিয়াম করার বর্ণনা
৫৭৫। হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তিলাওয়াত করলেনঃ “আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে (তখন বলো) আমি তো নিকটই আছি। আবেদনকারী যখন আমার নিকট আবেদন করে আমি তার আবেদনে সাড়া দেই। অতএব তারাও যেন আমার আবেদনে সাড়া দেয়” (সূরা বাকারাঃ ১৮৬)। নবী (ﷺ) বললেন, “হে আল্লাহ্! আপনি আবেদন (দুআ) করার আদেশ দিয়েছেন এবং নিজেকে আবেদন কবুল করার যিম্মাদার বানিয়েছেন। আমি উপস্থিত আছি, হে আল্লাহ্! আমি হাযির হয়েছি, আমি উপস্থিত হয়েছি। আপনার কোন শরীক নেই, আমি উপস্থিত হয়েছি, যাবতীয় প্রশংসা ও নিয়ামত আপনার এবং রাজত্বও। আপনার কোন শরীক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি এক ও একক, স্বয়ংসম্পূর্ণ। আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও জন্ম দেওয়া হয়নি এবং আপনার সমতুল্য কেউ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আপনার প্রতিশ্রুতি সত্য, আপনার দরবারে উপস্থিত হতে হবে একথাও সত্য, জান্নাত সত্য, দোযখ সত্য, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এবং তাতে কোনই সন্দেহ নেই, আপনি পুনরুত্থান দিবসে প্রত্যেককে কবর থেকে উঠাবেন।
أبواب الكتاب
ذِكْرُ شِدَّةِ اجْتِهَادِهِ وَعِبَادَتِهِ وَتَضَرُّعِهِ وَطُولِ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
575 - نَا إِسْحَاقُ بْنُ جَمِيلٍ، نَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، نَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، نَا الْكَلْبِيُّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ {وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِيَ} [البقرة: 186] ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اللَّهُمَّ أَمَرْتَ بِالدُّعَاءِ وَتَكَفَّلْتَ بِالْإِجَابَةِ، لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ، أَشْهَدُ أَنَّكَ فَرْدٌ، أَحَدٌ، صَمَدٌ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، وَأَشْهَدُ أَنَّ وَعَدَكَ حَقٌّ، وَلِقَاءَكَ حَقٌّ، وَالْجَنَّةَ حَقٌّ، وَالنَّارَ حَقٌّ وَالسَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا، وَأَنَّكَ تَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ