আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫৪৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ) রাতে, ঘুমের সময়, ঘুম থেকে জাগ্রত হয়ে এবং বিছানা ত্যাগের সময় যে আমল করতেন
৫৪৫। কুরায়ব (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন যে, তিনি এক রাতে নবী (ﷺ)-এর স্ত্রী এবং তাঁর খালা হযরত মায়মূনা (রা)-এর কাছে অবস্থান করেছিলেন। ইব্‌ন আব্বাস (রা) বলেন, আমি বিছানায় আড়াআড়ি হয়ে শুয়েছিলাম। মহা নবী (ﷺ) ও তাঁর স্ত্রী লম্বালম্বি হয়ে শুয়েছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুমিয়ে পড়লেন। রাতের অর্ধেক বা তার কিছু বেশী বা কম অতিবাহিত হলে রাসূলুল্লাহ্ (ﷺ) জাগ্রত হলেন। তিনি মুখমণ্ডলে হাত মলে ঘুমের রেশ দূর করলেন, তারপর সূরা আলে ইমরানের শেষ আয়াত তিলাওয়াত করলেন। তারপর উঠে দাঁড়িয়ে লটকানো মশক নামিয়ে তার পানি দিয়ে উত্তমরূপে ওযূ করলেন। তারপর সালাত পড়তে দাঁড়ালেন। ইব্‌ন আব্বাস (রা) বলেন, আমি ঘুম থেকে উঠে নবী (ﷺ)-এর অনুসরণ করলাম। তারপর তাঁর পাশে গিয়ে সালাতে দাঁড়ালাম। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর ডান হাত আমার মাথার উপর স্থাপন করলেন এবং ডান কান ধরে আমাকে তাঁর অপরপাশে দাঁড় করালেন। তারপর দুই রাকআত সালাত পড়লেন, তারপর দুই রাকআত, তারপর দুই রাকআত, তারপর দুই রাকআত পড়লেন। তারপর বেতের পড়লেন, এরপর শুয়ে পড়লেন। তারপর তাঁর নিকট মুয়াযযিন এলে তিনি উঠে সংক্ষেপে দুই রাকআত (ফজরের সুন্নত) সালাত পড়লেন। তারপর (হুজ্রা থেকে) বের হয়ে (মসজিদে গিয়ে) ফজরের (ফরয) সালাত পড়লেন।
أبواب الكتاب
ذِكْرُ فِعْلِهِ فِي لَيْلَتِهِ، وَفَى فِرَاشِهِ، وَعِنْدَ انْتِبَاهِهِ مِنْ نَوْمِهِ، وَعِنْدَ قِيَامِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
545 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّهُ بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَيَ خَالَتُهُ قَالَ: فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ آيَاتٍ الْخَوَاتِيمَ مِنْ سُورَةِ آلَ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي، قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، فَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى، فَقَلَّبَهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ، حَتَّى إِذَا جَاءَهُ الْمُؤَذِّنُ، قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাকআত তাহাজ্জুদের সালাত পড়েছেন, তারপর বেতেরের সালাত পড়ে বিশ্রাম নিয়েছেন। ইতিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে যায় এবং মুয়াযযিন এসে তাঁকে অবহিত করলে উঠে ফজরের দু’রাকআত সুন্নত আদায় করেন। অতপর মসজিদে গিয়ে ফরয আদায় করেন। সাধারণত তিনি আট রাকআত তাহাজ্জুদের সালাত পড়তেন, তারপর তিন রাকআত বেতের পড়তেন। তিনি কখনো বেতেরসহ নয় রাকআত সালাত পড়তেন এবং কখনও বেতেরের পর দুই রাকআত নফল সালাত পড়তেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান