আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৪০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৪০। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর ডান হাতে আংটি পরতেন এবং বলতেনঃ বাঁ হাতের চেয়ে ডান হাত সৌন্দর্যমণ্ডিত হওয়ার অধিক হদার।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
340 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْوَلِيدِ الثَّقَفِيُّ، نَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ يَزِيدَ الْأَنْطَاكِيُّ، نَا الْفِرْيَابِيُّ الْمَقْدِسِيُّ، نَا الْحَسَنُ بْنُ مَخْلَدٍ، عَنِ الْمُفَضَّلِ بْنِ فَضَالَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ، وَيَقُولُ: الْيَمِينُ أَحَقُّ بِالزِّينَةِ مِنَ الشِّمَالِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বাঁ হাতের চেয়ে ডান হাতে আংটি পরিধান করা অধিক পছন্দনীয় ছিলো। এ কারণে তিনি একটি সাধারণ নীতি বর্ণনা করেছেন এই বলে যে, বাঁ হাতকে সৌন্দর্যমণ্ডিত করার চেয়ে ডান হাতকে সৌন্দর্যমণ্ডিত করা অধিক উত্তম।