আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৩৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৩৯। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর বাঁ হাতে আংটি পরিধান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
339 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، نَا شَبَابٌ الْعُصْفُرِيُّ، نَا أَبُو عُبَيْدٍ الْحِمْصِيُّ، نَا شُعْبَةُ، وَعَمْرُو بْنُ عَامِرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَسَارِهِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁ হাতে আংটি পরেছেন। আর অধিকাংশ বর্ণনায় বলা হয়েছে যে, তিনি ডান হাতে আংটি পরেছেন। এ থেকে বোঝা যায় যে, ডান হাতে আংটি পরা উত্তম। তবে বাঁ হাতে পরাও জায়েয।
tahqiqতাহকীক:তাহকীক চলমান