আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৩৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৩৭। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)র ডান হাতে আংটি পরতেন এবং আংটির পাথরখচিত দিকটি হাতের তালুর দিকে রাখতেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
337 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا حَفْصُ بْنُ عُمَرَ الْمِهْرِقَانِيُّ، نَا ابْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ يُونُسَ، عَنِ الزُهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَخَتَّمُ فِي يَمِينِهِ، وَيَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে জানা যায় যে, আংটি পরার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটির পাথর খচিত দিকটি হাতের তালুর দিকে রাখতেন। কারণ, তাঁর আংটি পরার উদ্দেশ্য সৌন্দর্য প্রকাশ করা ছিল না। বরং যে উদ্দেশ্যে তিনি আংটি পরতেন তা হলো সেই যুগে আরবের বাইরের দেশসমূহের রাজা-বাদশাহরা মোহরবিহীন চিঠিপত্রের কোন গুরুত্ব দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য যখন বিভিন্ন রাজা-বাদশাহর কাছে পত্র পাঠাতেন তখন মোহর করার প্রয়োজন দেখা দিল। সেই যুগে আংটির সাথে মোহর বানানোর নিয়ম ছিল। এই উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি তৈরি করেছিলেন। তাই একটি হাদীসে হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাইরের দেশের লোকদের কাছে ইসলাম প্রচারের নিমিত্ত পত্র প্রেরণের ইচ্ছা করলে তাঁকে বলা হলো, অনারবরা মোহরবিহীন পত্র গ্রহণ করে না। সুতরাং তিনি নিজের জন্য একটা আংটি তৈরি করলেন। রাবী বলেন, তার শুভ্রতা যেন এখনো আমি দেখতে পাই।