আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৩৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৩৬। আব্দুল্লাহ্ (রাযিঃ) ওপরে বর্ণিত হাদীসের অনুরূপ আরেকটি হাদীস বর্ণনা করেছেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
336 [ص:248] أَخْبَرَنَا أَبُو الْعَبَّاسِ الْبَزَّازُ، نَا مُشْكُدَانَةُ، نَا ابْنُ نُمَيْرٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ اللَّهِ، مِثْلَهُ
হাদীসের ব্যাখ্যা:
এ সব হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ডান হাতে আংটি পরতেন । এ ছাড়া আরো কিছু সংখ্যক হাদীস থেকে জানা যায় যে, তিনি বাঁ হাতেও আংটি পরেছেন। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে, তিনি কখনো ডান হাতে আবার কখনো বাঁ হাতে আংটি পরতেন। এসব হাদীসের বক্তব্যের মধ্যে কোন বৈপরীত্য নেই। মোটকথা উপরোক্ত দু’ভাবেই আংটি পরা হাদীস থেকে প্রমাণিত। সাড়ে চার মাশার অধিক ওজনের না হলে অধিকাংশ আলিমের মতে রৌপ্যের আংটি পরা জায়েয। হানাফী আলিমদের মতে লোহা বা পিতলের আংটি পরা জায়েয নয়। স্বর্ণের আংটি পরিধান করা পুরুষদের জন্য হারাম এবং মেয়েদের জন্য জায়েয।