আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৪৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর জামা এবং জামা পরিধানের সময় মহান আল্লাহর প্রতি হাম্দ ও প্রশংসা
২৪৭। হযরত আসমা বিন্‌ত ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) -এর জামার আস্তিন তাঁর হাতের কব্জির নিচ পর্যন্ত লম্বা ছিলো।
أبواب الكتاب
ذِكْرُ قَمِيصِهِ وَحَمْدِ رَبِّهِ عِنْدَ لِبْسِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
247 - أَخْبَرَنَا زَكَرِيَّا السَّاجِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ حَجَّاجٍ الصَّوَّافُ، نَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ شَهْرٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ زَيْدٍ، قَالَتْ: كَانَ قَمِيصُ النَّبِيِّ أَسْفَلَ مِنَ الرُّسْغِ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জামা ও আস্তিনের দৈর্ঘ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জামা টাখ্‌নু থেকে উপরে থাকতো। আর আস্তিন হাতের কব্‌জি পর্যন্ত কিংবা কবজি থেকে সামান্য নিচ পর্যন্ত লম্বিত থাকতো। এ ব্যাপারে বিভিন্ন রকমের বর্ণনা বিদ্যমান। আলিমগণ বলেছেন, আস্তিনের দৈর্ঘ্য হাতের কব্জি পর্যন্ত হওয়া উত্তম। আর কব্জি থেকে কিছু নিচ পর্যন্ত হওয়া জায়েয। ইমাম জাষরী (র) বলেন, জামার আস্তিনের ক্ষেত্রে সুন্নত হলো হাতের কব্জির সমান হওয়া। পক্ষান্তরে জামা ব্যতীত চোপা ইত্যাদির আস্তিন কবজির নিচ পর্যন্তও হতে পারে। তবে আঙ্গুল যেন ছাড়িয়ে না যায় । (হযরত শায়খ মুহাম্মদ যাকারিয়্যা তাঁর ‘খাসাইলে নববী’ গ্রন্থে এই অভিমতই ব্যক্ত করেছেন।) কিন্তু জামা বা এ জাতীয় পোশাকের আস্তিন কনুইয়ের উপর পর্যন্ত হওয়া ভালো নয়। এটি আদবের খেলাফ। কনুই খোলা রাখার কারণে সালাতও মাকরূহ হয়ে থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান