আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৩৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর সুগন্ধি পছন্দ করা ও সুগন্ধি ব্যবহার করার বর্ণনা
২৩৬। হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর নিয়ম ছিলো তিনি সকল বিবির ঘরে গিয়ে সুগন্ধি খোঁজ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلطِّيبِ وَتَطَيُّبِهِ بِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
236 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا أَبُو زُرْعَةَ، نَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، نَا أَبُو بِشْرٍ الْمُزَلِّقُ، صَاحِبُ الْبَصْرِيِّ، نَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَطْلُبُ الطِّيبَ فِي جَمِيعِ رِبَاعِ نِسَائِهِ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকেও বোঝা যাচ্ছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে সুগন্ধি জাতীয় জিনিস খুবই পছন্দনীয় ছিলো। তিনি আপন বিবিদের প্রত্যেকের গৃহে সুগন্ধির ব্যবস্থা রাখতেন। তারপর সে গৃহে তাঁর যাওয়া হলে সেই সুগন্ধি ব্যবহারপূর্বক নিজের ও বিবির জন্য মনস্তুষ্টির আয়োজন করে নিতেন।