আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২৩৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর সুগন্ধি পছন্দ করা ও সুগন্ধি ব্যবহার করার বর্ণনা
২৩৫। হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এর পবিত্র সত্তায় বহু উত্তম গুণ বিদ্যমান ছিলো। একটি হলো তিনি যে পথ দিয়েই যেতেন তারপর সে পথ দিয়ে অন্য কেউ গমন করলে সে ব্যক্তি নবী (ﷺ)-এর দেহ থেকে ছড়ানো সুগন্ধির দ্বারা টের করতে পারতো যে, এ পথে তাঁর পদচারণা হয়েছিল ।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلطِّيبِ وَتَطَيُّبِهِ بِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
235 - حَدَّثَنَا سَالِمُ بْنُ عِصَامٍ، نَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمُعَلَّى الْآدَمَيُّ، نَا أَبُو غَسَّانَ أَنْبَأَنَا إِسْحَاقُ بْنُ الْفَضْلِ الْهَاشِمِيُّ، حَدَّثَنِي مُغِيرَةُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: كَانَ فِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خِصَالٌ: لَمْ يَكُنْ فِي طَرِيقٍ فَيَسْلُكُهُ أَحَدٌ إِلَّا عَرَفَ أَنَّهُ سَلَكَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ طِيبِ عَرْفِهِ أَوْ رِيحِ عَرْفِهِ