ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৭০৭
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৭) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আপনি আমাকে যা শিক্ষা দিয়েছেন তদ্বারা আমাকে উপকৃত করুন, এবং আপনি আমাকে শিক্ষা দিন যা আমার উপকার করবে এবং আপনি আমার জ্ঞান বৃদ্ধি করুন। প্রশংসা আল্লাহর সকল অবস্থাতেই এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে আল্লাহর আশ্রয় চাই'।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما الحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار.
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি হাসান সনদে**) [সুনান তিরমিযি, হাদীস-৩৫৯৯]
** * [গ্রন্থকার পূর্বের (২৬১৯ নং) হাদীসটি উল্লেখ করে বলেন, 'তিরমিযি হাসান সনদে আবু হুরাইরার সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন, যার শেষে আছে وزدني علما الحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار বস্তুত এই সনদটি দুর্বল। তিরমিযি হাদীসটি সঙ্কলন করেছেন আব্দুল্লাহ ইবন নুমাইরের সূত্রে। হাদীসটি আরো সঙ্কলন করেছেন ইবন মাজাহ (আস সুনান-২৫১ ও ৩৮৩৩), ইবন আবী শাইবা (আল মুসান্নাফ-২৯৩৯৩) ও তাবারানি (আদ দুআ-১৪০৪) আব্দুল্লাহ ইবন নুমাইরের সূত্রে; ইবন মাজাহ (৩৮০৪) ওয়াকী'র সূত্রে; আবদ ইবন হুমাইদ (আল মুসনাদ-১৪১৯) ও বাগাবি (শারহুস সুন্নাহ-১৩৭২) উবাইদুল্লাহ ইবন মুসার সূত্রে; তাবারানি ইয়াহইয়া ইবন যাকারিয়ার সূত্রে এবং বাইহাকি (শুআবুল ঈমান-৪০৬৬) ও বাযযার (আল মুসনাদ-৪৯১৪) আবু আসিমের সূত্রে। তারা সকলে মুসা ইবন উবাইদাহ থেকে। এই মুসা ইবন উবাইদাহ দুর্বল এবং তার উস্তাদ মুহাম্মাদ ইবন সাবিত অজ্ঞাতপরিচয়। তবে পূর্বোক্ত শাহিদের কারণে উদ্দিষ্ট এই অতিরিক্ত অংশ ছাড়া হাদীসটির প্রথম অংশ গ্রহণযোগ্য। দেখুন: ইবন আসীর, জামিউল উসুল ৪/৩৩৩; ইবন হাজার, বুলুগুল মারাম ২/২৩১; আলবানি, সিলসিলাহ সহীহাহ ৭/৪২৯-৪৩২; শুআইব আরনাউত, তাহকীক সুনান ইবন মাজাহ ১/১৬৯; মুহাম্মাদ আওয়ামাহ, তাহকীক মুসান্নাফ ইবন আবী শাইবা ১৫/২০৩-২০৪/ সম্পাদক]