ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৪১
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৪১) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা বেশী বেশী আল্লাহর যিকর করো, যেন তারা বলে,।
كتاب الذكر و الدعاء
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: أكثروا ذكر الله حتى يقولوا : مجنون
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুস্তাদরাক হাকিম, হাদীস-১৮৩৯; মুসনাদ আবু ইয়া'লা, হাদীস-১৩৭৬; মুসনাদ আহমাদ, হাদীস-১১৬৫৩; সহীহ ইবন হিব্বান, হাদীস-৮১৭; বাইহাকি, শুআবুল ঈমান, হাদীস-৫২৩; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-১৬৭৬১]
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যাদের ভাগ্যে জুটেনি, সে সব দুনিয়াদার লোক যখন কোন আল্লাহওয়ালা লোককে দেখতে পায়- যারা দুনিয়ার ব্যাপারে অনেকটা নির্বিকার এবং তাঁর স্মরণে ও তাঁর সন্তুষ্টি হাসিলের সাধনায় এতই নিমগ্ন থাকেন যে, সব সময় তাদের মুখে তাঁরই নামের জপমালা থাকে, তখন তারা তাদের ধারণা অনুসারে এমন আল্লাহ প্রেমিক লোককে দিওয়ানা, মাস্তান ও পাগল বলে অভিহিত করে। অথচ প্রকৃত ব্যাপার তার ঠিক বিপরীত। কবির ভাষায়:
اوست دیوانه که دیوانه نه شد
اوست فرزانه که فرزانه نه شد
অর্থাৎ পাগল যে জন হয় না সে-ই আসল পাগল হয়,
বুদ্ধিমান সাজে না সে, যাহার বুদ্ধি রয়।
اوست دیوانه که دیوانه نه شد
اوست فرزانه که فرزانه نه شد
অর্থাৎ পাগল যে জন হয় না সে-ই আসল পাগল হয়,
বুদ্ধিমান সাজে না সে, যাহার বুদ্ধি রয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)