ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৬১৩
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
অস্থির-ব্যতিব্যস্ত হওয়ার নিন্দা
(২৬১৩) সাহল ইবন সা'দ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ধৈর্য ধীরতা আল্লাহর পক্ষ থেকে এবং ব্যতিব্যস্ততা-অস্থিরতা শয়তানের পক্ষ থেকে।
كتاب الإحسان
عن سهل بن سعد رضي الله عنه مرفوعا: الأناة من الله والعجلة من الشيطان.
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি । হাদীসটি হাসান)। [সুনান তিরমিযি, হাদীস-২০১২]
হাদীসের ব্যাখ্যা:
পার্থিব এবং দীনি যিম্মাদারী ধীর-স্থির ও চিন্তা-ভাবনা করে সম্পাদন করা খুবই উৎকৃষ্ট অভ্যাস। ধীর-স্থিরভাবে, ধৈর্যসহকারে ও সুচিন্তিতভাবে যে কাজ সম্পাদন করা হয়, তাতে খুব কম ভুল-ভ্রান্তি থাকে। তাই ধৈর্যশীল ব্যক্তি কর্মের উত্তম ফল লাভ করেন। আল্লাহ ধৈর্যশীল মু'মিনদের খুব পসন্দ করেন, তাঁদের কাজের মধ্যে বরকত দান করেন।
তাড়াহুড়ো এবং ধৈর্যহীনতা মন্দ অভ্যাস। তার দ্বারা কোন ফায়দা হাসিল করা সম্ভব নয়। সাময়িকভাবে কোন কোন ক্ষেত্রে সামান্য ফায়দা তাড়াহুড়োর মাধ্যমে হাসিল হলেও কোন স্থায়ী কল্যাণ হাসিল করা যায় না। ধৈর্যহীনতা অধিকাংশ ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি সাধন করে। তাই 'উজলত' বা তাড়াহুড়োকে শয়তানী অভ্যাস আখ্যায়িত করা হয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)