ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬১১
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
ঝগড়া-তর্ক ও উপহাস করার নিষেধাজ্ঞা
(২৬১১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া-তর্ক করবে না, তার সাথে উপহাস করবে না এবং তাকে কোনো ওয়াদা করে তা ভঙ্গ করবে না।
كتاب الإحسان
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: لا تمارأخاك ولا تمازحه ولا تعده موعدا فتخلفه.

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি)।** [সুনান তিরমিযি, হাদীস-১৯৯৫; বুখারি, আল আদাবুল মুফরাদ, হাদীস-৩৯৪]

[গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটি সঙ্কলন করে ইমাম তিরমিযি গরীব বলেছে। ইবন হাজার যয়ীফ বলেছেন । তবে এই মর্মে অনেক হাদীস বর্ণিত হয়েছে। দেখুন: ইবন হাজার, বুলুগুল মারাম ২/২১৫৬; আমীর সানআনি, সুবুলুস সালাম ২/৬৭৪।-সম্পাদক]

হাদীসের ব্যাখ্যা:

অন্যান্য বহু হাদীস দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় যে, এখানে ঐ কৌতুককে নিষেধ করা হয়েছে- যা কারো অসন্তুষ্টি ও মনঃকষ্টের কারণ হয়। নির্দোষ কৌতুক এখানে উদ্দেশ্য নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান