ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৯৬
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
গীবত বা অনুপস্থিতের নিন্দার পরিচয় ও তার কাফফারা
(২৫৯৬) আনাস রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর বক্তব্য হিসেবে বর্ণিত হয়েছে, তুমি যার গীবত করেছ তার কাফফারা হল, তুমি তার জন্য ইসতিগফার করবে।
كتاب الإحسان
عن أنس رضي الله عنه مرفوعا: كفارة من اغتبت أن تستغفر له.

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবিদ দুনিয়া। হাদীসটি হাসান লিগাইরিহি পর্যায়ের)** । (ইবন আবিদ দুনিয়া, আস সাখ্ত, পৃ. ১৭১; ইবন হাজার, বুলুগুল মারাম, হাদীস-১৫১৭]

** ইবনুল জাওযি ও অন্যান্য কতিপয় মুহাদ্দিস হাদীসটি মাউযূ' বা জাল বলে উল্লেখ করেছেন। পক্ষান্তরে ইবন হাজার আসকালানি ও অন্যান্য কতিপয় আলিম হাদীসটিকে যয়ীফ বলে গণ্য করেছেন। একাধিক সনদের ভিত্তিতে কেউ কেউ হাদীসটি 'হাসান লিগাইরিহি' বলে গণ্য করেছেন। ( গ্রন্থকারের টীকার আলোকে)
tahqiqতাহকীক:তাহকীক চলমান