ফিকহুস সুনান ওয়াল আসার

৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৫২৬
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
ওসিয়্যতের মধ্যে কারো অসুবিধা বা ক্ষতি করার নিন্দা
(২৫২৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ওসীয়তের মধ্যে কাউকে ক্ষতি করা কবীরা গোনাহের অন্তর্ভুক্ত।
كتاب الوصايا و الفرائض
عن ابن عباس رضي الله عنه مرفوعا: الإضرار في الوصية من الكبائر.

হাদীসের তাখরীজ (সূত্র):

(দারাকুতনি ও নাসায়ি সনদের রাবীগণ নির্ভরযোগ্য। বাইহাকি বলেছেন, হাদীসটি ইবন আব্বাস রা.র নিজের বক্তব্য হিসেবে সহীহ)। (সুনান দারাকুতনি, হাদীস-৪২৯৩; নাসায়ি, আস সুনানুল কুবরা, হাদীস-১১০২৬]
tahqiqতাহকীক:তাহকীক চলমান