ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫২৩
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়াত নেই, তবে যদি উত্তরাধিকারীগণ তা অনুমোদন করে
(২৫২৩) আবু উমামা বাহিলি রা. বলেন, বিদায় হজ্জের বছরে খুতবার মধ্যে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ প্রত্যেক পাওনাদারকে তার পাওনা দিয়ে দিয়েছেন, অতএব কোনো উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়্যত নেই।
كتاب الوصايا و الفرائض
عن أبي أمامة الباهلي رضي الله عنه: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته عام حجة الوداع: إن الله قد أعطى كل ذي حق حقه فلا وصية لوارث .
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ, আবু দাউদ এবং ইবন মাজাহ। তিরমিযি ও আহমাদ হাদীসটিকে হাসান বলেছেন। ইবন খুযাইমা ও ইবনুল জারূদ হাদীসটিকে জোরালো বলে গণ্য করেছেন)। [মুসনাদ আহমাদ, হাদীস-২২২৯৪; সুনান আবু দাউদ, হাদীস-২৮৭০; সুনান ইবন মাজাহ, হাদীস-২৭১৩; সুনান তিরমিযি, হাদীস ২১২০; মুনতাকা ইবনুল জারূদ, হাদীস-৯৪৯]