ফিকহুস সুনান ওয়াল আসার

৩৯. বন্ধক রাখার অধ্যায়

হাদীস নং: ২৪৫৪
বন্ধক রাখার অধ্যায়
বন্ধক বিনষ্ট হওয়া ও অন্যান্য বন্ধক বিষয়ক বিধানাবলি
(২৪৫৪) তাবিয়ি আতা' ইবন আবী রাবাহ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বন্ধকের মধ্যে যা আছে তা-সহ তা গৃহীত।
كتاب الرهن
عن عطاء مرفوعا : الرهن بما فيه

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ তার মারাসীল গ্রন্থে । ইবনুল কাত্তান হাদীসটিকে মুরসাল হিসেবে সহীহ বলেছেন । বাইহাকি আবু হুরাইরা রার সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বক্তব্য উদ্ধৃত করেছেন । বাইহাকি হাদীসটিকে মুনকাতি' বা বিচ্ছিন্ন সনদের বলে উল্লেখ করেছেন । ইবনুত তুরকমানি হাদীসটিকে শক্তিশালী বলেছেন। তিনি বলেছেন যে, হাদীসটি মুত্তাসিল হওয়ার সম্ভাবনা আছে)। [মারাসীল আবু দাউদ, হাদীস-১৯০; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১১২২৩]
tahqiqতাহকীক:তাহকীক চলমান