ফিকহুস সুনান ওয়াল আসার
৩৭. হালাল-হারাম পানীয়
হাদীস নং: ২৪৪২
হালাল-হারাম পানীয়
মদকে সিরকায় (vinegar) রূপান্তরিত করা
(২৪৪২) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের সর্বোত্তম সিরকা তোমাদের মদের সিরকা।
كتاب الأشربة
عن جابر رضي الله عنه مرفوعا: خير خلكم خل خمركم.
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি হাসান** সনদে)। [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১১২০৩; মা'রিফাতুস সুনান, হাদীস-১১৭২৩]
** [গ্রন্থকার টীকায় বলেন, 'বাইহাকি মুগীরাহ ইবন যিয়াদের কারণে হাদীসটিকে দুর্বল বলেছেন। তবে ওয়াকী', ইবন মাঈন প্রমুখ মুহাদ্দিস তাকে নির্ভরযোগ্য বলেছেন। সুতরাং হাদীসটি হাসান'। পক্ষান্তরে আল্লামা সাগানি বর্ণনাটি উল্লেখ করেছেন তার 'আল মাওযুআত' গ্রন্থে। বাইহাকি বলেছেন, এটি মুগীরাহ ইবন যিয়াদের একক বর্ণনা, তিনি শক্তিশালী নন, তার অনেক মুনকার বর্ণনা রয়েছে। মুগীরাহ থেকে বর্ণনা করেছেন হাসান ইবন কুতাইবা । যাহাবি ও দারাকুতনি বলেন, হাসান ইবন কুতাইবা হাদীস বর্ণনায় পরিত্যক্ত। ইবনুল জাওযি বলেন, বর্ণনাটির কোনো ভিত্তি নেই । আলবানি বলেন, বর্ণনাটি মুনকার। এটির আরো একটি ত্রুটি হল, এটি মুদাল্লিস রাবী আবুয যুবাইরের 'আন'-যোগের বর্ণনা। ইবন তাইমিয়া বলেন, এটি নবীজি (ﷺ) এর বাণী নয়। যিনি তাঁর নামে বর্ণনা করেছেন তিনি ভুল করেছেন। দেখুন: সাগানি, আল মাওযুআত, পৃ. ৫৪; ইবনুল জাওযি, আত তাহকীক ১/১১১; ইবন হাজার, আত তালখীসুল হাবীর ৩/৯৩; ইবন তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া ২১/৪৮৫; যাহাবি, তানকীহুত তাহকীক ১/৩৮; আলবানি, সিলসিলাহ সহীহাহ ৫/২৫৮; সিলসিলাহ যয়ীফাহ ৩/৩৪৪। -সম্পাদক]