ফিকহুস সুনান ওয়াল আসার
৩৭. হালাল-হারাম পানীয়
হাদীস নং: ২৪২৮
হালাল-হারাম পানীয়
মদের কারণে যারা অভিশপ্ত
(২৪২৮) ইবন উমার রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ অভিশপ্ত করেছেন মদকে, যে ব্যক্তি মদ পান করে তাকে, যে ব্যক্তি মদ পান করায় তাকে, যে ব্যক্তি মদ ক্রয় করে তাকে, যে ব্যক্তি মদ বিক্রয় করে তাকে, যে ব্যক্তি মদের জন্য ফলের রস তৈরী করে তাকে, যে ব্যক্তি মদের জন্য ফলের রস তৈরী করায় তাকে, যে ব্যক্তি মদ বহন করে তাকে এবং যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তাকে।
كتاب الأشربة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه... وآكل ثمنها
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ সহীহ সনদে । হাকিমও হাদীসটি সঙ্কলন করেছেন এবং সহীহ বলেছেন। তার বর্ণনায় অতিরিক্ত রয়েছে: ‘এবং যে ব্যক্তি মদের মূল্য ভক্ষণ করে তাকে')। [সুনান আবু দাউদ, হাদীস-৩৬৭৪; সুনান ইবন মাজাহ, হাদীস-৩৩৮০; মুস্তাদরাক হাকিম, হাদীস-২২৩৫; মুসনাদ আহমাদ, হাদীস-৪৭৮৭]