ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩৩৩
কুরবানী ও আকীকা অধ্যায়
নবজাতকের নাম রাখা
(২৩৩৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আসিয়া (অবাধ্যা) নামের এক মেয়ের নাম পাল্টে দেন। তিনি বলেন, তুমি জামীলা (সুন্দরী)।
كتاب الأضحية
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم غير اسم عاصية وقال: أنت جميلة.

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান আবু দাউদ, হাদীস-৪৯৫২; সুনান তিরমিযি, হাদীস-২৮৩৮; সহীহ মুসলিম, হাদীস-২১৩৯; সুনান ইবন মাজাহ, হাদীস-৩৭৩৩; বুখারি, আল আদাবুল মুফরাদ, হাদীস-৮২০]

[শুআইব আরনাউত বলেন, হাদীসটির সনদ সহীহ। হাদীসটি আরো সঙ্কলন করেছেন, বুখারি (আদাবুল মুফরাদ-৮২০), মুসলিম (সহীহ-২১৩৯), তিরমিযি (সুনান-২৮৩৮), ইবন মাজাহ (সুনান-৩৭৩৩), ইবন আবী শাইবা (মুসান্নাফ-২৫৮৯৪), দারিমি (সুনান-২৭৩৯), বাইহাকি (কুবরা-১৯৩১৩), ইবন হিব্বান (সহীহ-৫৮১৯), বাযযার (মুসনাদ-৫৫৫৪), তাবারানি (কাবীর ২৪/২১২) প্রমুখ মুহাদ্দিস। সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান