ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩০৯
কুরবানী ও আকীকা অধ্যায়
কয়দিন পর্যন্ত কুরবানী দেওয়া যাবে
(২৩০৯) ইবন উমার রা বলেন, কুরবানীর দিনের পরে দুইদিন কুরবানী চলবে। মালিক সনদবিহীনভাবে উল্লেখ করেছেন যে, আলী রা. অনুরূপ মত প্রকাশ করেছেন বলে তিনি শুনেছেন।
كتاب الأضحية
عن ابن عمر رضي الله عنهما أنه قال: الأضحى يومان بعد يوم الأضحى... بلغه عن علي بن أبي طالب مثل ذلك.

হাদীসের তাখরীজ (সূত্র):

ইবন আব্দুল বার আলীর এই মতটি সনদসহ উল্লেখ করেছেন। কারখি হাসান সনদে আলী রা., ইবন আব্বাস রা. ও ইবন উমার রা. থেকে অনুরূপ মতামত উদ্ধৃত করেছেন তাহাবি সুন্দর সনদে ইবন আব্বাস রা. থেকে অনুরূপ মতামত উদ্ধৃত করেছেন) । [মুআত্তা মালিক, হাদীস-১৩৮৮, ১৩৮৯; আইনি, আল বিনায়াহ ১২/২৮]
tahqiqতাহকীক:তাহকীক চলমান