ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩০৮
কুরবানী ও আকীকা অধ্যায়
প্রথম বাচ্চা জবাই এবং রজব মাসের জবাই নেই । কুরবানীর দ্বারা কুরবানী ছাড়া অন্য সকল জবাইয়ের আবশ্যকীয়তা রহিত হয়েছে
(২৩০৮) আলী রা. থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কুরবানী সকল জবাই রহিত করেছে এবং রামাদানের সিয়াম সকল সিয়াম রহিত করেছে।
كتاب الأضحية
عن علي رضي الله عنه مرفوعا: نسخ الأضحى كل ذبح ورمضان كل صوم.

হাদীসের তাখরীজ (সূত্র):

(দারাকতুনি দুর্বল সনদে**। আব্দুর রাযযাক হাদীসটি আলীর নিজের বক্তব্য হিসেবে সঙ্কলন করেছেন। মুহাম্মাদ সনদ বিহীনভাবে ‘বালাগ' বা আমরা শুনেছি বলে তা উল্লেখ করেছেন) । [সুনান দারাকুতনি, হাদীস-৪৭৪৭; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৪০৪৬; মুআত্তা মুহাম্মাদ, হাদীস-৬৬২; নাসবুর রায়াহ ৪/২০৮]

** [ইমাম দারাকুতনি হাদীসটি বর্ণনা করে বলেন, রাবী মুসাইয়িব ইবন শারীক মাতরুক বা পরিত্যক্ত। ফাল্লাস বলেন, মুহাদ্দিসগণ একমত যে, মুসাইয়িব ইবন শারীকের হাদীস পরিত্যক্ত। যাহাবি বলেন, রাবী হাইসাম দুর্বল। আলবানি বলেন, হাদীসটি যয়ীফ জিদ্দান বা খুবই দুর্বল। দেখুনঃ সুনান দারাকুতনি ৫/৫০৬; বাইহাকি, আস সুনানুল কুবরা ৯/৪৩৯; আইনি, উমদাতুল কারি ৬/৩০৬; ইবন আব্দুল হাদি, তানকীহুত তাহকীক ১/৩০৫; যাহাবি, তানকীহুত তাহকীক ২/৬৩; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/২০৮; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ৬/৩৯; আলবানি, সিলসিলা যয়ীফাহ ২/৩০৪-৩০৫। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান