ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৭৯
জবাইয়ের নিয়মাবলি
পিপীলিকা, মৌমাছি, হুদহুদ পাখি ও ব্যাঙ হত্যার নিষেধাজ্ঞা
(২২৭৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চার প্রকারের প্রাণি হত্যা করতে নিষেধ করেছেন: পিপীলিকা, মৌমাছি, হুদহুদ পাখি (hoopoe) এবং 'সুরাদ' পাখি**।
كتاب الذبائح
عن ابن عباس رضي الله عنهما قال: إن النبي صلى الله عليه وسلم نهى عن قتل أربع من الدواب: النملة والنحلة والهدهد والصرد.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ। ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন) । [সুনান আবু দাউদ, হাদীস-৫২৬৭; সুনান ইবন মাজাহ, হাদীস-৩২২৪; মুসনাদ আহমাদ, হাদীস-৩০৬৬; সহীহ ইবন হিব্বান, হাদীস-৫৬৪৬]
হাদীসের ব্যাখ্যা:
** চড়ুই পাখির চেয়ে কিছুটা বড় এক ধরনের পাখি। পাখিটির মাথা ও ঠোঁট বৃহদাকৃতির। এরা মাটির পোকামাকড় শিকার করে। কখনো কখনো চড়ুই পাখিও শিকার করে। পাখিটির বাংলা নাম বা পরিচয় জানতে পারি নি। (অনুবাদক)