ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৫৮
জবাইয়ের নিয়মাবলি
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৫৮) হুজাইফা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কণ্ঠনালীর শিরাগুলো কাটতে বা বিচ্ছিন্ন করতে পারে এমন যে কোনো দ্রব দিয়ে জবাই করতে পারবে, তবে দাঁত ও নখ দিয়ে জবাই করা যাবে না।
كتاب الذبائح
عن حذيفة رضي الله عنه مرفوعا: إذبحوا بكل شيء فرى الأوداج ما خلا السن والظفر.
হাদীসের তাখরীজ (সূত্র):
[তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস- ৭১৯০]
[হাদীসটির সনদে আব্দুল্লাহ ইবন খিরাশ রয়েছে । ইবন হিব্বান বলেন, তিনি নির্ভরযোগ্য, কখনো সখনো ভুল করেন। আর জামহুর মুহাদ্দিসগণ তাকে দুর্বল বলেছেন। তবে তার শাহিদ রয়েছে আবু উমামার হাদীস। দেখুন: হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ৪/৩৪; ইবন হাজার, ফাতহুল বারি ৯/৬৩১; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ৫/৪৭-৪৮। -সম্পাদক]