ফিকহুস সুনান ওয়াল আসার
৩০. জবরদখল, ছিনতাই সম্পর্কে
হাদীস নং: ২২২৯
জবরদখল, ছিনতাই সম্পর্কে
কারো জমি বিনা অনুমতিতে চাষ করা
(২২২৯) রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো জমিতে মালিকের অনুমতি ছাড়া চাষাবাদ করে তবে সে শুধু চাষাবাদের খরচই পাবে, উৎপন্ন ফসল থেকে সে কিছুই পাবে না।
كتاب الغصب
عن رافع بن خديج رضي الله عنه مرفوعا: من زرع أرضا بغير إذن أهلها فله نفقته وليس له من الزرع شيء.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ ও আবু দাউদ । তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন। খাত্তাবি হাদীসটিকে দুর্বল বলেছেন । কথিত আছে যে, বুখারি হাদীসটিকে দুর্বল বলেছেন)।** [মুসনাদ আহমাদ, হাদীস-১৫৮২১; সুনান আবু দাউদ, হাদীস-৩৪০৩; সুনান তিরমিযি, হাদীস-১৩৬৬; সুনান ইবন মাজাহ, হাদীস-২৪৬৬]
** ইমাম তিরমিযি উল্লেখ করেছেন যে, ইমাম বুখারি হাদীসটিকে হাসান বলেছেন । (গ্রস্থকারের টীকা)
[শুআইব আরনাউত বলেন, হাদীসটির সনদ দুর্বল। সনদটিতে আতা' ও রাফি'র মাঝে বিচ্ছিন্নতা রয়েছে এবং রাবী শারীক ইবন আব্দুল্লাহ দুর্বল। আলবানি বলেন, সনদটির তৃতীয় দুর্বলতা, আবু ইসহাকের ইখতিলাত। তবে সনদ দুর্বল হলেও হাদীসটি সহীহ। কেননা হাদীসটি আরো বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, যা এটিকে শক্তিশালী করে। একারণেই ইমাম বুখারি হাদীসটিকে কখনো যয়ীফ, কখনো হাসান বলেছেন । দেখুন: আলবানি, ইরওয়াউল গালীল ৫/৩৫০-৩৫৩ এবং মুসনাদ আহমাদের ১৫৮২১ নং হাদীসের শুআইব আরনাউতকৃত টীকা। -সম্পাদক]

হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ হাদীসের ব্যাখ্যা হল, এরূপ জবরদখলকৃত ভূমি থেকে উৎপাদিত ফসল থেকে খরচ পরিমাণ ফসল দখলকারী আইনগতভাবে পাবে। আর অতিরিক্ত ফসল বে-আইনি দখল বলে গণ্য হবে, যতক্ষণ না সে জমির মালিককে তার ন্যায্য ভাড়া বা পাওনা বুঝে দেবে। আল্লাহই ভালো জানেন।