ফিকহুস সুনান ওয়াল আসার
২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়
হাদীস নং: ২১৯৫
ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়
শ্রমিকের পারিশ্রমিক দ্রুত পরিশোধ করা
(২১৯৫) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর আগেই প্রদান করবে।
كتاب الإجارة
عن ابن عمر رضي الله عنه مرفوعا: أعطوا الأجير أجره قبل أن يجف عرقه.
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন মাজাহ । আবু ইয়া'লা আবু হুরাইরা রা. থেকে, হাকীম আনাস রা. থেকে এবং তাবারানি জাবির রা. থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। হাদীসটি হাসান লি-গাইরিহি পর্যায়ের) । [সুনান ইবন মাজাহ, হাদীস-২৪৪৩; মুসনাদ আবু ইয়া'লা, হাদীস ৬৬৮২; হাকীম তিরমিযি, নাওয়াদিরুল উসুল ১/১১৬; তাবারানি, আল মু'জামুস সাগীর, হাদীস ৩৪; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/১২৯-১৩০]